অন্য খবর

সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান

‘দরদ’ সিনেমার জন্য বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন সুপারস্টার শাকিব খান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তাদের একসঙ্গে দেখা মেলে।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক অনন্য মামুন, বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ মুম্বাইয়ের প্রযোজকরা।
সোনাল চৌহান জানান, সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।
শাকিব খান বলেন, এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সাথে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।
২৭ অক্টোবর থেকে সাইকো থ্রিলার গল্পের ছবি ‘দরদ’ এর শুটিং শুরু হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button