বাংলাদেশ

সৈয়দ আবুল মকসুদের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ৭৫ বছর বয়সে এই প্রখ্যাত সমাজ গবেষক ও লেখকের ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী তার বার্তায় বলেন, ‘বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য, সংস্কৃতি এবং সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে সৈয়দ আবুল মকসুদের গবেষণামূলক প্রবন্ধ, কলাম ও পাশাপাশি তার কাব্যচর্চা আমাদেরকে যেভাবে সমৃদ্ধ করেছে, তা কালজয়ী।

মন্ত্রী এসময় বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সৈয়দ আবুল মকসুদের বাংলা একাডেমি পুরস্কার অর্জনের কথাও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button