স্পোর্টেইনমেন্ট

সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ম্যাচের প্রথমার্ধে জর্ডান হেন্ডারসন ও হ্যারি কেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিলো ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে বাকী ১টি গোল করেন বুকায়ো সাকা।

আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে (৫ ডিসেম্বর) রাত ১টায় ফেভারিটের তকমা নিয়েই সেনেগালের মুখোমুখি হয় ইংল্যান্ড।

ম্যাচের প্রথম ২০ মিনিটে কোন আক্রমন করতে পারেনি দল দুটি। বল দখল ও নিজেদের গোছাতেই ব্যস্ত ছিলো তারা। ২১ মিনিটে প্রথম আক্রমন করে ইংল্যান্ড। স্ট্রাইকার ফিল ফোডেনের ক্রস থেকে সেনেগালের গোলমুখে ব্যর্থ শট নেন ডিফেন্ডার জন স্টোনস।

এরপর ২৩ মিনিটে প্রথম আক্রমন করে সেনেগাল। মধ্যমাঠ থেকে বল নিয়ে সতীর্থ ফরোয়ার্ড বুলয়ালে ডিয়াকে পাস দেন ইসমাইলা সার। বক্সের ভেতর থেকে ডিয়ার নেয়া শট সেটি আটকে যায় ইংল্যান্ড আক্রমণভাগের দক্ষতায়।

তবে হঠাৎ আক্রমনে গিয়ে ম‌্যাচের ৩৮ মিনিটে দারুণ এক গোলে ম্যাচে এগিয়ে যায় ইংল‌্যান্ড। সেনেগালের বক্সের ভেতর ক্রস করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। বক্সের ভেতর বল পেয়েই বাঁ-পা পায়ের আলতো টোকায় সহজেই বলকে সেনেগালের জালে পাঠান আরেক মিডফিল্ডার

৪১ মিনিটে ডান-প্রান্ত দিয়ে স্ট্রাইকার বুকায়ো সাকার ক্রসে বল পেয়েও হ্যারি কেন প্রতিপক্ষের গোলবারের বাইরে মারেন।

তবে ৪১ মিনিটে ভুল করলেও, প্রথমার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ভুল করেননি কেন। সেনেগালের বক্সের ভেতর ঢুকে ডান-পায়ের জোড়ালো শটে ম্যাচের দ্বিতীয় গোলের মালিক হন কেন। যা এই বিশ্বকাপে কেনের প্রথম গোল।

হেন্ডারসন ও কেনের জোড়া গোলে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।

প্রথমার্ধে ৬৫ শতাংশ বল আয়ত্বে রাখা ইংল্যান্ড বিরতি থেকে ফিরেও বল দখলের ধারা অব্যাহত রাখে।

এ অবস্থায় দ্বিতীয়ার্ধে গোল পেতে খুব বেশি দেরি করতে হয়নি ইংলিশদের। পরিকল্পনামাফিক একটি আক্রমন থেকে ম্যাচের ৫৭ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় ইংল্যান্ড।

এরপর ৬৯ ও ৭৪ মিনিটে সেনেগাল দু’টি আক্রমন করলেও সেগুলো গোলের জন্য যুৎসই ছিলো না। ইংল্যান্ডের রক্ষণভাগের দেয়াল ভাঙতে পারেনি তারা।

এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করলো ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা। গত আসরে চতুর্থ হয়েছিল ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button