বাংলাদেশ

সেই স্পিডবোটের চালক মাদকাসক্ত ছিলেন

দুর্ঘটনার শিকার ওই স্পিডবোটের চালক শাহ আলম মাদকাসক্ত ছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্যবিভাগ থেকে করা ডোপ টেস্টে এ তথ্য জানা গেছে।

শিবচর উপজেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানিয়েছে, ইয়াবা ও গাঁজায় আসক্ত ছিলেন স্পিডবোট চালক শাহ আলম।

দুর্ঘটনার পরে আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসা নিচ্ছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button