বিশ্ব

জামিন পেলেন ফ্লয়েড হত্যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন।  ১০ লাখ মার্কিন ডলারে জামিন দেয়া হয়েছে অভিযুক্ত ওই কর্মকর্তা ডেরেক চাউভিনকে।

তাকে স্থানীয় সময় বুধবার সকালে জামিন দেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ফ্লয়েডকে মাটিতে ফেলে ঘাড়ে হাঁটু চেপে রাখেন। নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ গেছে ফ্লয়েডের।

ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে যায়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এ ঘটনায় সহিংস বিক্ষোভও হয়েছে। ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে ব্ল্যাক লাইভস ম্যাটার শিরোনামে বিক্ষোভ চলতে থাকে।

এ ঘটনার জেরে চাকরি চলে যায় চাউভিনের। সেই সঙ্গে ফ্লয়েড হত্যায় মূল অভিযুক্ত করে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। আগেই নির্ধারণ করা হয়েছিল, জামিন চাইলে বিশাল অঙ্কের অর্থ জমা দিতে হবে। এরপর ১০ লাখ মার্কিন ডলারে জামিন নিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button