বিশ্ব

১ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পাবে চীনের শিশুরা

চীনে এখন থেকে ১৮ বছরের নিচের শিশুরা মাত্র এক ঘণ্টা অনলাইনে গেম খেলতে পারবে বলে জানিয়েছে দেশটির ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা। শিশুদের অনলাইন গেমে আসক্তি কমাতে এই পদক্ষেপ নিয়েচে চীন।

আগের নিয়ম অনুযায়ী, এতদিন চীনের শিশু-কিশোররা দৈনিক ৯০ মিনিট ও ছুটির দিনগুলোতে ৩ ঘণ্টা অনলাইন গেম খেলার সুযোগ পেত। এবার সেই সময় আরও কমে আসলো।

ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানিয়েছে, এসব গেম শুধুমাত্র রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত খেলা যাবে। এই সময়ের বাইরে শিশুদের গেম খেলা থেকে বিরত রাখতে গেমিং সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে গেমিং কোম্পানিগুলো এই নির্দেশনা মানছে কিনা তার উপর নজরদারি করা হবে।

এদিকে চীনে ৬ এবং ৭ বছরের শিশুদের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। তীব্র প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বাবা-মা এবং শিক্ষার্থীদের ওপর যে চাপ পড়ে তা কমিয়ে আনার চেষ্টা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button