অন্য খবর

সিয়ামকে চুমু দেয়া শুটিং-এর অংশ ছিলো : সুনেরাহ

অনেক লোকের মাঝে হঠাৎ-ই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়ামকে চুমু দিলেন এক তরুণী। পাল্টা জবাবে কষে চড় মাড়লেন তরুণীকে সিয়াম। সোশ্যাল মিডিয়াতে এরই মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর সেই তরুণী হচ্ছেন ‘ন ডরাই’ চলচ্চিত্রের অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

এ নিয়ে এখনও তুমুল আলোচনা-সমালোচনা চলছে নেট দুনিয়ায়।নেটিজেনদের এই আলোচনার মাঝেই সিয়ামের স্ত্রী শাম্মী রুশাফি অবন্তী এবার মুখ খুললেন।

অবন্তী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘কেউ ভালোবেসে চুমু দেয় নাই, চড়ও রাগ করে মারে নাই। আমার ইনবক্সে মেসেজ ও নোটিফিকেশনে ভরে গেছে।’

অবন্তীর এই স্ট্যাটাস দেখে মনে হচ্ছে তিনি সবাইকে এ আলোচনা-সমালোচনা এখন থামাতে বলছেন।

তিনি গণমাধ্যকে বললেন, ‘সিয়াম ও সুনেরাহ একে অপরের খুব ভালো বন্ধু, সুনেরাহ আমারও খুব ভালো বন্ধু।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পরিষ্কার করেছেন সুনেরাহ নিজেও। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, এটি সিনেমার শুটিং-এর দৃশ্যের জন্য করা। সেই সঙ্গে লিখেছেন, ‘আপনারা অনেকে বলেছেন, এটি বাস্তব লাগছিল; আমরা বিষয়টিকে অভিনয়ের প্রশংসা হিসেবে গ্রহণ করছি।’

সাইবার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে সিয়ামের বিপরীতে প্রিয়ম নামে এক রোবটপ্রেমীর চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ। সিনেমাতে কনসার্ট চলাকালীন চুমু দেওয়ার ওই ঘটনার মতো একটি দৃশ্য রয়েছে। ঘটনাক্রমে বুধবারের কনসার্ট পেয়ে যান অন্তর্জাল পরিচালক দীপংকর দীপন। তাই আয়োজক কমিটির অনুমতি নিয়েই সেখানে ওই দৃশ্যের শুটিং করেন পরিচালক।

উল্লেখ্য, ভিডিওতে দেখা গেছে, একটি খোলা মাঠে কনসার্ট শুনছেন সিয়াম ও সুনেরাহ। তাদের ঘিরে রয়েছে আরোও দর্শক। ব্যাকগ্রাউন্ডে নগর বাউল জেমসের ‘দুষ্টু ছেলের দল’ গানটি বাজছে। দুজনই গান শুনছেন। গান চলাকালে হুট করে সুনেরাহ সবার সামনে সিয়ামের গালে চুমু দিয়ে দেন। বিষয়টি সিয়ামের খুব একটা ভালো লাগেনি। ফলে অভিনেতা অভিনেত্রীর গালে সজোরে চড় বসিয়ে দেন। সিয়ামের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যান। চড় খেয়ে বিব্রত বোধ করেন সুনেরাহ। তাই তিনি সেখান থেকে চড় খেয়ে বেরিয়ে যান সুনেরাহ।
এ ভিডিও নিয়ে হইচই চলছে। প্রকাশ্যে এভাবে কাউকে চুমু দেওয়ায় সুনেরাহকে নিয়ে হচ্ছে সমালোচনা। যাই হোক, অবশেষে এটা পরিষ্কার হলো যে, এ ভিডিওর নেপথ্যে রয়েছে সিয়াম ও সুনেরাহ অভিনীত নির্মাণাধীন সিনেমা ‘অন্তর্জাল’। ছবির প্রয়োজনে পরিকল্পিতভাবে এমন দৃশ্যে অভিনয় করেছেন সিয়াম-সুনেরাহ।

Related Articles

Leave a Reply

Back to top button