ইকোবিজ

পুঁজিবাজারে সেরা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে বিএসইসি

পুঁজিবাজারে নিযুক্ত বিভিন্ন সেরা বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিএসইসির ৭৬৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে গত ১ বছরে সেরা দায়িত্ব পালন করা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। কমিশন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা করে সেরাদের নির্বাচন করবে।

Related Articles

Leave a Reply

Back to top button