বিশ্ব

ফিলিস্তিনে হামলা: জরুরি আলোচনায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা, জরুরি ভার্চুয়াল সভায় বসছেন ফিলিস্তিনে বর্বর হামলার ইস্যুতে।

রোববার (১৬ মে) এক টুইট বার্তায় ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ কথা জানান।

টুইট বার্তায় তিনি লেখেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যেকার রক্তক্ষয়ী সংঘর্ষের বিষয়ে গত মঙ্গলবারই (১১ মে) ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের একটি ভার্চুয়াল সভার আহ্বান জানিয়েছি। ইইউ কীভাবে চলমান সহিংসতা থামানোর জন্য সর্বোত্তম চেষ্টা করবে, তা নিয়ে আলোচনা হবে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা সপ্তম দিনেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রোববার বোমা হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বহু মানুষ। এদিন ২টি ভবন উড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ মে) শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫২ শিশুসহ ১৮০ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ইসরায়েলে নিহত ২ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। রক্তক্ষয়ী সহিংসতা বাড়ার সঙ্গে সঙ্গে মানবিক সংকট বাড়ছে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে হাজার হাজার ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘ বলছে, ক্রমাগত ইসরায়েলি হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বাড়ি ছেড়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button