সাভারে স্বেচ্ছাসেবক লীগের ঈদ সামগ্রী বিতরণ

সাভার উপজেলার ভাকুট্যা ইউনিয়নের আড়াই’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার ১৪ মে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে ঈদ সামগ্রী বিতরণ করেন।

আড়াইশ পরিবারের মধ্যে বিতরণকৃত ঈদ সামগ্রীর মাঝে ছিল দুধ, সেমাই, পোলাও চাল, নুডুলস, চিনি।

ঈদ সামগ্রী বিতরণকালে সভাপতি নির্মল রন্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না আসা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে ধারাবাহিক ভাবে ত্রানকার্যক্রম অব্যাহত থাকবে। জানান, করোনার সময়ে একটি মানুষ ও যেন খাদ্য সংকটে না পড়ে সেজন্যে স্বেচ্ছাসেবক লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় সাভার উপজেলার চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।



