বাংলাদেশ

সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)।

রোববার (৯ মে) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৩ মে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে সবশেষ পরীক্ষায় তিনি করোনামুক্ত হয়েছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button