বাংলাদেশ

সাধারণ ছুটির বাড়ানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটির বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবারই (৪ মে) প্রজ্ঞাপনের মাধ্যমে তা ঘোষণা দিতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের হার বাড়তে থাকায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

তিনি জানান, গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া এ সাধারণ ছুটি ১৪ মে পর্যন্ত বাড়ানো হতে পারে। ছুটির ঘোষণা জানিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে সোমবার। সাপ্তাহিক ছুটির দুই দিন যোগ হওয়ায় কার্যত এই ছুটি শেষ হবে ১৬ মে।

Related Articles

Leave a Reply

Back to top button