সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন শুরু

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, এদিন লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ৪৬৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৪২৯ ও ২৪১০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার।
এদিন বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- জেএমআই হসপিটাল, সোনালি পেপার, লাফার্জহোলসিম, ফার্মা এইড, অরিয়ন ফার্মা, ফরচুন সু, বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, বিডি ল্যাম্বস ও স্কয়ার ফার্মা।



