বাংলাদেশ

সস্ত্রীক ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সস্ত্রীক বিকেলে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহষ্পতিবার (২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সঙ্গে থাকছেন তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগম।

এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৮ মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button