বাংলাদেশবিশ্ব

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর: গালফ নিউজ।

শনিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির রাজকীয় আদালত।

এর ফলে, আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে সোমবার।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button