বিশ্ব

সম্পর্ক ছিন্ন করতে নাম পাল্টাচ্ছেন মাস্কের মেয়ে

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ট্রান্সজেন্ডার মেয়ে বাবার সঙ্গে কোনো সম্পর্কও রাখতে চান না। সেজন্য আইনত তার নাম এবং লিঙ্গ পরিবর্তনের জন্য আদালতে আবেদন করেছেন। নতুন পরিচয়ের পাশাপাশি বাবার সঙ্গে সম্পর্কও শেষ করতে চানা মাস্কের মেয়ে। বিবিসির খবরে এমনটাই জানানো হয়েছে।

মাস্কের মেয়ে বলেছেন, ‘আমি আমার জন্মদাতা পিতার সঙ্গে কোনো উপায়ে, কোনো কিছুতেই সম্পর্ক রাখতে চাই না।’

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, সম্প্রতি ১৮ বছরে পা দিয়েছেন জেভিয়ার আলেক্সান্ডার মাস্ক। নিজের লিঙ্গ পরিচয় পরিবর্তনের যাবতীয় তথ্য জমা করেছেন মাস্কের মেয়ে। নতুন নামের জন্যও রেজিস্ট্রার করেছেন তিনি।

জানা গেছে, গত এপ্রিলে সান্তা মনিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপ্রিম কোর্টে নাম পরিবর্তন এবং নতুন জন্ম সনদের জন্য পিটিশন করেন মাস্কের মেয়ে।

পিটিশনে জাস্টিন উইলসনের নাম তার মা হিসেবে উল্লেখ করেছেন জেভিয়ার। তিনি বলেন, ‘আমার জন্মসনদে লিঙ্গের জায়গায় পুরুষ উল্লেখ করা রয়েছে, কিন্তু লিঙ্গ পরিবর্তনের পর বর্তমানে আমি একজন নারী। নতুন পরিচয়পত্রে আমি বাবার নাম উল্লেখ চাই না।’

২০০৮ সালে ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ হয় তার স্ত্রী জাস্টিন উইলসনের। তারপর থেকে মায়ের সঙ্গেই থাকতেন জেভিয়ার। ফলে স্বাভাবিকভাবেই বাবার সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তার।

Related Articles

Leave a Reply

Back to top button