বাংলাদেশ

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

করোনা ভাইরাসে দেশে আরও একবার ভাঙলো আক্রান্ত ও মৃত্যুতে আগের সব রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। সেই সাথে গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬২ জন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।

মঙ্গলবার (১৬ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৪০৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা।

তিনি আরও বলেন, মৃত্যুবরণকারীদের ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাসায় মারা গেছেন ১৮ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে ১ জনকে।

ডা. সুলতানা বলেন, যে ৫৩ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button