বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে লিখিত কারণ জানতে চেয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণ জানতে চাওয়া হয়েছে।

তিনি বলেন, ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যখন র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন থেকেই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি বিভাগের কাছে লিখিতভাবে এর কারণ জানতে চেয়েছি। তারা আমাদের চিঠির উত্তর দেবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি সস্তা রাজনীতি করছে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, মির্জা ফখরুলের মতো নেতা বলছেন, এবার জাতিসংঘ নিষেধাজ্ঞা দেবে। কেউ বলছেন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেবে। এভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Back to top button