বাংলাদেশ

৬ জেলার জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা

  1. দেশের ছয় জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁও থেকে এসব জনসভায় যোগ দেবেন তিনি।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

ওই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা, উপজেলা/থানা/পৌর, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button