ইকোবিজ

সপ্তাহে একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ: প্রজ্ঞাপন জারি

দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন-ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করে সাপ্তাহিক বন্ধের দিন নির্ধারণ করেছে সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪(২) ধারার ক্ষমতাবলে সারা দেশের শিল্প প্রতিষ্ঠানের জন্য (প্রজ্ঞাপনের) ২নং কলামে বর্ণিত বারে জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

Leave a Reply

Back to top button