বাংলাদেশ

সবাই দোয়া করি, আল্লাহ যেন এ ভাইরাস থেকে মুক্তি দেন: প্রধানমন্ত্রী

দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‌করোনার কারণে ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে এটুকু বলব, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এ করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জীবন চলতে থাকবে, জীবন স্থবির থাকতে পারে না। তারপরও সবাইকে স্বাস্থ্যবিধিটা মেনে চলার আহ্বান জানাচ্ছি।

এ সময় প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখার।

Related Articles

Leave a Reply

Back to top button