অন্য খবর

পরীমনি-হেলেনা জাহাঙ্গীরসহ ৮ জনের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ‘বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’, নায়িকা পরীমনিসহ আটজনের ব্যাংক হিসাব তলব করেছে।

বুধবার (১১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে পাঠানো এ সংক্রান্ত চিঠি, অনেক ব্যাংক পেয়েছে বলে জানা গেছে।

পরীমনি ছাড়া যে সাতজনের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে, তারা হলেন, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, বরিশালের বানারীপাড়ার রোজিনা আক্তার, রাজধানীর মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।

চিঠিতে বলা হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের সব তথ্য পাঠাতে হবে।

এদিকে, চিঠিতে পরীমনির নাম ‘শামসুন নাহার স্মৃতি’ উল্লেখ করা হয়েছে। তার ঠিকানা বলা হয়েছে, পিরোজপুরের মঠবাড়িয়ার বগিরাতপুরের মিরুখালী গ্রাম।

জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার অনুরোধে এসব ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বিএফআইইউ।

অ্যাকাউন্ট খোলার ফরম, শুরু থেকে লেনদেন বিবরণী, কোনো ধরনের সঞ্চয় বা ঋণ হিসাব থাকলে তার স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button