বাংলাদেশভূরাজনীতি

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী’র ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মাহমুদ উস সামাদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, দেশমাতৃকার সেবা, জনগণের উন্নয়ন ও রাজনীতি অঙ্গণে মাহমুদ উস সামাদ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button