অন্য খবর
সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আজ কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের প্রথম মৃত্যুবার্ষিকী।
২০২০ সালের ৬ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
জীবদ্দশায় তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত সেরা কন্ঠ। আটবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে প্লেব্যাকের যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মধ্য দিয়ে।
করোনার কারণে তার মৃত্যুবার্ষিকী ঘিরে নেই বিশেষ কেনো আয়োজন।
পারিবারিকভাবে শুধু প্রার্থনা সভার আয়োজন রাখা হয়েছে। প্রিয়জনের আত্মার শান্তি কামনা করতে রাজশাহীতে এসেছেন শিল্পির স্ত্রী ও কন্যা।
বাংলা গানের কিংবদন্তি এই শিল্পী ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন।


