বাংলাদেশ

সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার ও মাস্ক পড়ার আহ্বান জানিয়েছেন কাদের

বলেছেন, ‘ঈদে গ্রামমুখী মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখে বিশেষজ্ঞরা করোনা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এ জন্য সবাইকে সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার ও মাস্ক পড়ার আহ্বান জানান তিনি ৷

শুক্রবার (১৪ মে) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব এ আহ্বান জানান।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে  ওবায়দুল কাদের বলেন, ‘ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ উপেক্ষা করার মাশুল গুণতে হতে পারে৷ জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পড়তেই হবে। ’

তিনি আরো বলেন, ‘করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক মহামারি করোনাসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। ’

‘পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর,’ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবার নব উদ্যোমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। ’

এ দুঃসময়ে বিশেষ করে করোনাযুদ্ধে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করছেন, পরিবারের সদস্যদের দূরে রেখে সেবাকে করেছেন ব্রত, সেসব ত্যাগী সম্মুখসারির যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক জানান ওবায়দুল কাদের।

চলমান করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দলমত নির্বিশেষে এ করোনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

 

Related Articles

Leave a Reply

Back to top button