বিশ্ব

মালয়েশিয়ায় কঠোর লকডাউন জারি

করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নেয়ায় মঙ্গলবার দেশজুড়ে কঠোর লকডাউন জারি করেছে মালয়েশিয়ায়।

গত বছর দেশটিতে প্রথম দফার সংক্রমণকালে দ্রুত সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু এ বছর সংক্রমণের নতুন ধরন এবং করোনার টিকা দেয়ার ধীর গতি ও বিধিনিষেধ মানায় জনগণের অনাগ্রহের কারণে পরিস্থিতি তীব্র রূপ নিয়েছে।

দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৭০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে কেবল মে মাসেই ৪০ শতাংশেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে।

দেশজুড়ে কঠোর লকডাউনে কেবল জরুরি সেবাসমূহ চালু থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button