বাংলাদেশ

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

শনিবার (২৩ মে) টেলিফোনে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানিয়েছেন, ভুটানের প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

প্রেস সচিব বলেন,  প্রায় ১৫ মিনিটের ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রী এবং জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ইহসানুল করিম বলেন, এ সময় ভুটানের প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির খোঁজখবরও নেন এবং জানমালের ক্ষতিতে সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করার জন্য এবং আম্পানে ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানান।

এছাড়াও দুই নেতার আলোচনায় চলমান করোনা ভাইরাসের সংকট ও মোকাবেলার পরিস্থিতও স্থান পায়।

Related Articles

Leave a Reply

Back to top button