বাংলাদেশ

শিশুদের জন্য দেশের প্রথম করোনা ওয়ার্ড চালু করেছে ঢামেক

দেশের প্রথম করোনা ওয়ার্ড চালু করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট-১) বার্ন ইউনিটে । এ ভবনের দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিটটি (এইচডিইউ) করোনা আক্রান্ত শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, ২ মে থেকে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় আমরা চিন্তা করলাম শিশুদের জন্য একটি আলাদা ওয়ার্ড খোলা দরকার। এই সিদ্ধান্ত মোতাবেক বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) পুরোটাই শিশুদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আক্রান্ত কোনো শিশু এলেই ওইখানে ভর্তি হয়ে চিকিৎসা নেবে।’

Related Articles

Leave a Reply

Back to top button