বিশ্ব

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নিলেন গুতেরেস

জাতিসংঘের মহাসচিব হিসেবে, টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৮ জুন) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন আগামী পাঁচ বছরের জন্য।

জাতিসংঘের সদরদফতর নিউইয়র্কে শপথ গ্রহণের পর সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সামনে বড় একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমস্যাকে (করোনাভাইরাস মহামারি) বদলে দিয়ে এমন একটি বিশ্ব তৈরি করা, যা থেকে শিক্ষা নেয়া যেতে পারে।’

বান কি মুনের পর ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন অ্যান্তোনিও গুতেরেস। ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস। সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন ৭২ বছর বয়সী পর্তুগীজ রাজনীতিবিদ গুতেরেস। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে গুতেরেসকে আরেক মেয়াদে দায়িত্ব দেয়ার জন্য সুপারিশ করা হয়। ফলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে গুতেরেসের দ্বিতীয় মেয়াদের কার্যক্রম।

Related Articles

Leave a Reply

Back to top button