বাংলাদেশ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়লো

১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষামন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। করোনা মহামারির কারণে, সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এ ভাইরাসের কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা যে হবে না। আর এইচএসসি পরীক্ষা না নিয়ে অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে বলেও ইতোমধ্যে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য ৩০ দিনের একটি সংক্ষিপ্ত সিলেবাস করে শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তার ভিত্তিতে তাদের মূল্যায়নও হবে। তবে সেই মূল্যায়নের প্রভাব তাদের পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে পড়বে না।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়।



