বিশ্ব

উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণ, উহানে গণটেস্টের উদ্যোগ

চীনের উহানে নতুন করে ১৫ নাগরিকের মধ্যে উপসর্গহীন করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনায় সেখানকার সব বাসিন্দার টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

চীনা সংবাদমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, উহানের এক কোটি দশ লাখ বাসিন্দার নিউক্লিক এসিড টেস্ট করবে প্রশাসন। তবে কবে থেকে এই টেস্ট শুরু হবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

এর আগে ৭৬ দিন লকডাউনে থাকার পর এপ্রিলের ৮ তারিখে উহানের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়। তার এক মাস চার দিনের মাথায় সেখানে নতুন করে ক্লাস্টার সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

তবে উহানের ডংজিহু জেলার একজন স্বাস্থ্য কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ ব্যাপারে জানিয়েছেন, সকল বাসিন্দার টেস্ট করানোর নির্দেশের ব্যাপারে তিনি এখনও কিছু জানেন না।

Related Articles

Leave a Reply

Back to top button