ইকোবিজ

বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থ মন্ত্রী

দেশে মূল্যস্ফীতি এখনো ৯ শতাংশের ঘরে রয়েছে। চলতি বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ শুক্রবার (৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের গৃহীত পদক্ষেপের জন্য মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।’

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ, এনবিআরের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

Related Articles

Leave a Reply

Back to top button