ভূরাজনীতি

লাইভে এসে ওবায়দুল কাদেরকে এমপি একরামের ‘হুমকি’ (ভিডিও)

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার হুমকি দিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তা তিনি এ হুমকি দেন।

ওই ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না, আমি বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। কয়েকদিনের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে আমি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলবো।’

ফেসবুক লাইভে তিনি ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবার’ দাবি করে বলেন, ‘একটা রাজাকার ফ্যামিলি এই পর্যায়ে আসছে, তার ভাইরে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো, যদি জেলা কমিটি না দেয়া হয়।’

অবশ্য সেই ভিডিওটি পরবর্তীতে ফেসবুক থেকে সরিয়ে নেয়া হয়। তবে তার আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button