বাংলাদেশ

লকডাউন বাড়ছে কিনা সিদ্ধান্ত আজ

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান লকডাউনের সময়সীমা আবারো বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে আজ।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগে থেকে জারি করা সরকারি এক প্রজ্ঞাপনে, ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত সব ধরণের বিধিনিষেধ জারি থাকার মেয়াদ বাড়ায়। সে অনুযায়ী , আজ রবিবার মধ্যরাতেই  শেষ হচ্ছে চলমান লকডাউনের মেয়াদ। এর পরে তা আবারও বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয় নি।

সংশ্লিষ্টরা বলছেন,আপাতত পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলাভিত্তিক লকডাউনের সিদ্ধান্তেই অটল থাকতে পারে সরকার। তবে এটি নির্ভর করছে করোনাবিষয়ক জাতীয় কমিটির সুপারিশ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের ওপর।

এ বিষয়ে বিস্তারিত জানা যাবে আজ।

Related Articles

Leave a Reply

Back to top button