বাংলাদেশ

লকডাউনে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ভারতীয় ভিসা সেন্টার

অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে অবস্থিত সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাই কমিশন।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদন লকডাউনের সময়ও বিবেচিত হবে।

এছাড়া জরুরি ভ্রমণ বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনো অনুসন্ধানের জন্য একটি মেইল আইডি (info@ivacbd.com) এবং দুটি ফোন নাম্বার ০৯৬১২৩৩৩৬৬৬ এবং ০৯৬১৪৩৩৩৬৬৬ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Related Articles

Leave a Reply

Back to top button