বাংলাদেশ

র‌্যাকের কার্যনির্বাহী কমিটির নারী সম্পাদক পদে নির্বাচিত নিউজ নাউ বাংলার রিপোর্টার নাজনীন লাকী

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে গাজী টিভির মহিউদ্দিন আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নিউএজ পত্রিকার আহম্মদ ফয়েজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৷ আর নারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছে নিউজ নাউ বাংলার স্টাফ রিপোর্টার নাজনীন লাকী।

রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘র‌্যাকের’ বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সদস্যদের সরাসরি ভোটে সংগঠনের  সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

নাজনীন লাকীকে অভিনন্দন জানান নিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা এবং  ব্যবস্থাপনা সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ।

র‌্যাকের কার্যনীর্বাহী নারী সম্পাদক নাজনীন লাকীনিউজ নাউ বাংলার সম্পাদক শামীমা দোলা বলেন, ‘নাজনীন লাকি একজন মেধাবী ও পরিশ্রমী সাংবাদিক। তার এই সাফল্যে আমি খুশী। আমার বিশ্বাস তার পরিশ্রম ও সততা দিয়ে সে সাংবাদিক নেতৃত্বে এগিয়ে যাবে সফলভাবে।’

 

 

 

 

আফজালুর রহমান বাবু বলেন, ‘আমার বিশ্বাস নাজনীন লাকী যেভাবে নিউজ নাউ বাংলায় নিজের অবস্থান ধরে রেখেছে, র‌্যাকের কার্যনীর্বাহী নারী সম্পাদক নাজনীন লাকীনেতৃত্বের দিকেও সে একইভাবে নিজের অবস্থান ধরে রাখবে। দুদক বিটে কর্মরত সাংবাদিকদের পাশে থাকে সহযোগীতা করবে সব সময়।’

 

 

 

 

উৎসবমুখর পরিবেশে র‌্যাক সংগঠনের ৭৩ জন সদস্যের মধ্যে ৭১ জন নির্বাচনে ভোট দিয়েছেন৷ র‌্যাকের নবনির্বাচিত অপর কর্মকর্তারা হলেন আবুল কাশেম সিনিয়র সহ-সভাপতি, তাওহীদ সৌরভ সহ-সভাপতি, মাহবুব কবির চপল ও জেমসন মাহবুব যুগ্মসাধারণ সম্পাদক, সাফি উদ্দিন আহেমদ সাংগঠনিক সম্পাদক, তাবারুল হক কোষাধ্যক্ষ, তাসলিমুল হক তৌহিদ দপ্তর সম্পাদক, জেসমিন মলি প্রচার প্রকাশনা সম্পাদক, সোলায়মান সালমান আন্তর্জাতিক সম্পাদক, আতিকা রহমান সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক, সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক। কমিটির কার্যনির্বাহী ৭ জন সদস্য হলেন মতলু মল্লিক, আলাউদ্দিন আরিফ, শফিক শাহীন, মোস্তফা কাজল, রফিকুজ্জামান, সাইফুল ইসলাম মন্টু ও মারুফ কিবরিয়া৷

Related Articles

Leave a Reply

Back to top button