বাংলাদেশ

দুর্ঘটনার কবলে কর্ণফুলী এক্সপ্রেস, চালকসহ আহত অর্ধশতাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লাইট ইঞ্জিনকে পেছন থেকে ধাক্কা দিয়ে কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় দুই ট্রেনের চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই ফারুক বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামমুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসে করে আমি শহরে যাচ্ছিলাম। দুর্ঘটনায় ট্রেনটির যাত্রীরা আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button