স্পোর্টেইনমেন্ট

হাসপাতালে শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুরালিধরন

হঠাৎ হৃদযন্ত্রের সমস্যার জন্য জরুরি ভিত্তিতে চেন্নাইয়ের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে  শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রবিবার রাতে মুরালিকে অ্যাঞ্জিওপ্ল্যাস্টির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান ক্রিকবাজকে বলেছেন, ‘আইপিএলে আসার আগেই মুরালিধরনকে শ্রীলঙ্কান ডাক্তাররা তার হৃদযন্ত্রের ব্লকেজের বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তখন তাকে বলা হয়, তার কোনও স্টেন্টের দরকার নেই। এখন চেন্নাইয়ের অ্যাপোলে হাসপাতালের চিকিৎসকরা তাকে অ্যাঞ্জিওপ্ল্যাস্টির কথা বলছেন। তিনি শিগগিরই তা করতে চান।’

Related Articles

Leave a Reply

Back to top button