বাংলাদেশ

রাষ্ট্রপতির অনুমতি পেলে ২৯ ডিসেম্বর মাঠে নামবে সেনাবাহিনী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতির অনুমতি পেলে আগামী ২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ভোটের মাঠে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি মোট ১৩ দিন সেনাবাহিনী থাকার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এটাই চূড়ান্ত নয়।

এ বিষয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন অনুরোধ করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button