রাশিয়া তখনই থামবে যখন দেশের স্বার্থ পূরণ হবে : পুতিন

রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া কেবল তখনই থামবে যখন দেশের স্বার্থ পূরণ হবে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে।
রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন জানিয়েছেন এভাবেই তার সেনাবাহিনী থামবে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ভ্লাদিমির পুতিন এরদোগানকে আরও বলেছেন, পরিকল্পনা এবং সময়সূচি অনুসারে অভিযান চলছে। মাঠের বাস্থবতা বিবেচনায় নিয়ে ইউক্রেনের আলোচকদের আরও গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।
এসময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ১২তম দিন আজ। যুদ্ধ বন্ধ করতে এরই মধ্যে দুই দেশের প্রতিনিধিদের দুই দফা আলোচনা হয়েছে। কিন্ত তাতেও কোনো সমাধান আসেনি।



