বিশ্ব

ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মেরিন সেনার মৃত্যু

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর ৭ সদস্য ও ১ জন নাবিক নিখোঁজ হয়েছেন।

তাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে ধারণা করে তল্লাশি তৎপরতা বন্ধ করা হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা’র।

খবরে বলা হয়, এসব মেরিন সেনারা একটি উভচর যানে প্রশিক্ষণে ছিলেন। যানটিতে পানি ঢুকে ডুবে গেলে প্রশিক্ষণরত ১৫ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

কমান্ডিং অফিসার ক্রিস্টোফার ব্রনজি এক বিবৃতিতে জানান, ‘দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে এই উদ্ধার মিশনের সমাপ্তি টানতে হচ্ছে। আমাদের মেরিন ও কোস্ট গার্ড সদস্যরা অভাবনীয় উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন। তবে আমরা এদেরকে রক্ষা করতে পারিনি।’

Related Articles

Leave a Reply

Back to top button