বিশ্ব

আইসিইউ থেকে বের করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে

করোনায় ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে বের করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছে, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আইসিইউ থেকে বের করে ওয়ার্ডে রাখা হয়েছে। তিনি সেখানে থেকে সুস্থ হয়ে উঠার প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নেবেন।’

১০ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, জনসনের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে এবং তিনি ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

গত রবিবার থেকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন জনসন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরদিনই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তাকে সেখানে অক্সিজেন দিয়ে রাখা হলেও তার ভেন্টিলেটর লাগেনি বলে জানা যায়। আইসিইউতে মোট ৩ রাত কাটানোর পর বৃহস্পতিবার তাকে সেখান থেকে বের করে আনা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button