ভূরাজনীতি

বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন ব্যারিস্টার খোকন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন তার আইনজীবী ও দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (২৯ আগস্ট) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন এই আইনজীবী।

সাক্ষাতের শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি জানান, ম্যাডাম অসুস্থ তার জরুরি চিকিৎসার প্রয়োজন। এ সংক্রান্ত বিষয়েই আলোচনা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন চেয়ে ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button