বাংলাদেশ

দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চার দিনের এক সফরে আজ তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।আগামী ১৫ সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চালুসুগ্লুর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতেই এ সফর। এছাড়াও আঙ্কারায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় ভার্চুয়ালী বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এ সময়  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কমপ্লেক্সে উপস্থিত থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ১৫ সেপ্টেম্বররের বৈঠকে রোহিঙ্গা সংকট, ডি-৮ সম্মেলন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য সহযোগিতা প্রাধান্য পাবে।’

চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠান এবং এই দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে মোমেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গেও দেখা করবেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি দল এবং ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এর সভাপতির সাথেও তার বৈঠক করার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button