বাংলাদেশ

বিএনপির লবিস্ট নিয়োগের তদন্ত করবে না ইসি

বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে তদন্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনে ৯৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসি সচিব বলেন, বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে কমিশন দীর্ঘক্ষণ পর্যালোচনা করেছে। পর্যালোচনা করে যেই সিদ্ধান্ত দিয়েছে কমিশন সেই সিদ্ধান্তটি হলো বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল যে অডিট রিপোর্ট দাখিল করে, তা নির্বাচন কমিশন পরীক্ষা করে। বিএনপি যে অডিট রিপোর্ট দাখিল করেছে তাতে এমন কোনো তথ্য নেই যে, বিদেশে লবিস্ট নিয়োগের জন্য কোনো অর্থ ব্যয় করা হয়েছে।

তিনি আরো বলেন, বিদেশে অর্থ পাঠানো হলে তার তদন্ত করা নির্বাচন কমিশনের আইনি কাঠামো ও সক্ষমতা নেই। নির্বাচন কমিশনের আইনি কাঠামোতে অর্থপাচার সংক্রান্ত কোনো তদন্ত করার বিষয় পড়ে না। তবে সরকারের যেসব এজেন্সি অর্থপাচারের বিষয়ে তদন্ত করতে পারে তারা তদন্ত করে রিপোর্ট দিলে পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসির এই সভায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার অনুপস্থিত থাকলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, বাকি দুই কমিশনার ইসি কবিতা খানম ও ইসি রফিকুলসহ কমিশনের কর্মকর্তারা এই সভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button