বাংলাদেশ

রাজধানীতে জুয়েলার্স দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার লুট

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার, রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের জানিয়েছেন জুয়েলার্সটির মালিকপক্ষ।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা সাংবাদিকদের জানান, দোকান থেকে ৫০০ ভরি সোনার গহনা ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি জানান, শনিবার রাত আড়াইটা থেকে তিনটার দিকে এ লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ লুটে নেয়।

সিসি টিভির ফুটেজে যে তিনজনকে দেখা যায় তাদের দুজনের মুখ ঢাকা থাকলেও অপরজনের মুখে খোলা ছিল।

এ ঘটনায় থানায় মামলা করেছে, রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button