অন্য খবর

করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা রণধীর কাপুর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউডের প্রবীণ অভিনেতা রণধীর কাপুর। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালটির সিইও ডা. সন্তোষ শেঠি ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গত রাতে (বুধবার, ২৮ এপ্রিল) বর্ষীয়ান অভিনেতা শ্রী রণধীর কাপুর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে করোনা ভাইরাসের চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ’

তিনি আরও জানান, বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ৭৪ বছর বয়সী রণধীর কাপুর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

রণধীর কাপুর কারিশমা কাপুর ও কারিনা কাপুরের বাবা ।

গত বছর মারা গেছেন রণধীর কাপুরের ছোট ভাই ঋষি কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আরেক ভাই রাজীব কাপুরেরও। এবার করোনায় আক্রান্ত হলেন রণধীর কাপুর।

Related Articles

Leave a Reply

Back to top button