বাংলাদেশ
শপথ নিলেন মিন্টু ও হাসেম খান

ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান, এমপি হিসেবে শপথ নিয়েছেন ।
বৃহস্পতিবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন তারা ।
চলমান একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় এ দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়েছিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান।



