ইকোবিজবাংলাদেশ

যোগাযোগ উন্নয়নে বাণিজ্য সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ ও ভারত

প্রতিবেশি দেশ হিসেবে  বাংলাদেশ ও ভারতের যোগাযোগ উন্নয়নে বাণিজ্য সম্পর্ক জোরদারে অচিরেই দ্বিপাক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ ও ভারত। এমন কথা বলেছেন বাংলাদেশে ভারতের  হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস । তিনি বলেন,বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে ভারত ও বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সাথে সহযোগিতা এবং যৌথ উদ্যোগের সুযোগগুলো অনুসন্ধানের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।

বৃহস্পতিবার ২০ আগস্ট  ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে।

হাইকমিশনার আশা প্রকাশ করেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের দুর্দান্ত পর্যায় এবং রেল ও অভ্যন্তরীণ নৌপথে উভয় দেশ কর্তৃক গৃহীত সাম্প্রতিক যোগাযোগ পদক্ষেপের ফলে বাণিজ্য ব্যয় হ্রাস করতে সহায়তা করবে।স্থিতিশীল অর্থনীতি এবং শক্তিশালী ব্যবসায়ী পরিবেশ নিয়ে তিনি বলেন, দুই দেশই বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি নতুন সুযোগগুলোও ব্যবহার করতে সক্ষম হবে।

দেড় শতাধিক শিল্প নেতারা ওয়েবিনারে অংশ নিয়েছিলেন।

ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন  বাণিজ্যমন্ত্রী, এইচ.ই. টিপু মুন্সি এমপি। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন।  তিনি বলেন, বাংলাদেশ ভারতের মধ্রকার ট্রেন যোগাযোগ দু’দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর রেল যোগাযোগ দেশ দুটির মধ্যে যে নতুন সম্ভাবনা তৈরি করছে তার সুবিধা নিতে  পারেন ব্যবসায়ীরা।  কেননা রেলপথের মাধ্যমে কম খরচে এবং দ্রুত সময়ে পণ্য পরিবহন করা যায়।

ভারত -বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমেদ পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে উভয় দেশ যেসব নতুন সুযোগ পেয়েছে তা কাজে লাগানোর  প্রয়োজনীয়তার কথা বলেন। এছাড়াও, শক্তিশালী বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলতে দক্ষিণ এশীয় অঞ্চলে আরও বিনিয়োগ, সংহতি, সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button