বাংলাদেশ

যে ৩৪ জেলায় যাচ্ছে ২৬ লাখ টিকা

গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো কারখানায় রাখা করোনা ভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করেছে ওষুধ প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তায় করোনা ভাইরাসের টিকা পাঠানো শুরু করেছে বেক্সিমকো কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলশ গণমাধ্যকে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ভারত থেকে আসা ৫০ লাখ টিকা ওই কারখানায় সংরক্ষিত ছিল। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ২৬ লাখ ৪ হাজার ডোজ টিকা দেশের ৩৪টি জেলা পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ফ্রিজার গাড়ি করে টিকাগুলো পাঠানো হচ্ছে।

ওসি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৩৪টি জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ পৌঁছানোর খবর আগেই জানানো হয়েছে। গাজীপুর জেলার সীমানা অংশ পর্যন্ত ভ্যাকসিনবাহী গাড়িগুলোকে পুলিশের প্রহরায় অন্য জেলা পুলিশের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এভাবে গাজীপুর মহানগর পুলিশ শুক্রবার সকাল পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

যে ৩৪টি জেলায় করোনার টিকা পাঠানো হচ্ছে সেগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।

শুক্রবার উল্লিখিত জেলাগুলোর সিভিল সার্জনরা করোনার টিকা নিজ নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় বুঝে নেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button